সমাজের নিউজ

গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল

সমাজের নিউজ ডেক্স: গ্রামবাংলার ঐতিহ্য, শেকড়ের টান আর মানুষের প্রাণের মেলবন্ধন। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী হাডুডু খেলার টানে নীলফামারীর ডিমলায় জড়ো হন হাজারো দর্শক। খেলোয়াড়দের ক্ষিপ্রতা, কৌশল আর রোমাঞ্চকর লড়াইয়ে মেতে ওঠেন দর্শকেরা।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল
খেলা ঘিরে বসে গ্রামীণ মেলা, জমে ওঠে বিভিন্ন পণ্যের বেচাকেনা। সব মিলিয়ে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, যেন ফিরে আসে গ্রামবাংলার চিরচেনা সেই ঐতিহ্যের দিনগুলো। বুধবার (২১ অক্টোবর) বিকেলে ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের পূর্ণারঝার ফুটব্রিজ-সংলগ্ন মাঠে পূর্ণারঝার যুব সমাজের উদ্যোগে এ হাডুডু টুর্নামেন্টের আয়োজন করা হয়। দূর-দূরান্ত থেকে আসা দর্শকদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজনটি রূপ নেয় এক গ্রামীণ মিলনমেলায়। টুর্নামেন্টে আটটি দল অংশ নেয়। বিভিন্ন ধাপের খেলা শেষে ফাইনালে মুখোমুখি হয় কাঁকড়া একাদশ, ঝুনাগাছ চাপানি এবং স্বাগতিক পূর্ণারঝার একাদশ, খালিশা চাপানি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় স্বাগতিক পূর্ণারঝার একাদশ ২৬ পয়েন্ট অর্জন করে বিজয়ী হয়। অন্যদিকে প্রতিপক্ষ কাঁকড়া একাদশ অর্জন করে ১৪ পয়েন্ট। টুর্নামেন্টে ম্যাচসেরা নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় টাইগার সেলিম।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!