সমাজের নিউজ

শার্শায় ২ কেজি ৯০ গ্রাম স্বর্ণের বার সহ একজন কে গ্রেফতার করেছে পুলিশ

সমাজের নিউজ ডেক্সঃ যশোরের শার্শায় ১৮টি স্বর্ণের বার সহ মোঃ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৯০ গ্রাম। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস (ইটভাটা) সংলগ্ন নাভারণ-সাতক্ষীরা মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

শার্শায় ২ কেজি ৯০ গ্রাম স্বর্ণের বার সহ  একজন কে গ্রেফতার করেছে পুলিশ
গ্রেফতার আলাউদ্দীন শার্শা উপজেলার হাড়িখালী গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে। শার্শা থানায় নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন সাংবাদিক সম্মেলনে বলেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হকের তত্ত্বাবধানে অভিযানে অংশ নেন থানার এসআই শেখ মোঃ জাহিদুল আলমসহ কয়েকজন পুলিশ সদস্য। অভিযান চলাকালে দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস( ইটভাটা) সংলগ্ন সড়কে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও ২ ব্যক্তি কৌশলে পালিয়ে যান। পরে আলাউদ্দীনের স্বীকারোক্তি মোতাবেক তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মটরসাইকেল উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়। এ ঘটনায় চোরাচালানবিরোধী আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক অপর দুই ব্যক্তির পরিচয় ও ঠিকানা শনাক্ত করে তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৪ কোটি টাকা। গ্রেফতারকৃত আলাউদ্দীনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। #

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!