সমাজের নিউজ

বেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক

বেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করেছে বিজিবি। তবে চোরাকারবারীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২১ অক্টোবর ২০২৬) দুপুরে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!