সমাজের নিউজ

বেনাপোলে মুরগী বোঝাই ইঞ্জিন ভ্যান থেকে একটি দেশী তৈরি পিস্তল গুলি ও ম্যাগাজিনসহ চালক গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে মুরগী বোঝাই একটি ইঞ্জিন চালিত ভ্যানের ছাউনি থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বেনাপোলে মুরগী বোঝাই ইঞ্জিন ভ্যান থেকে একটি দেশী তৈরি পিস্তল গুলি ও ম্যাগাজিনসহ চালক গ্রেপ্তার
শুক্রবার রাত ১২টা ২০ মিনিটের দিকে বেনাপোল-যশোর মহাসড়কের ভবেরবেড় এলাকায় অবস্থিত বেনাপোল ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালিয়ে চালকের আসনের ওপর নির্মিত ছাউনিতে তল্লাশি চালায়। এসময় সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে আলামত হিসেবে অস্ত্র-গুলি জব্দ এবং চালককে গ্রেপ্তার করেন। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!