সমাজের নিউজ
নৈশ্য প্রহরী কে মাদক মামলায় আটকের অভিযোগ চীন দেশে ব্যাটারী চালিত মটর যান বেশি ব্যবহার হয় ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন বিপুল ভোটে নির্বাচিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১১৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক শার্শার সোনানদীয়া গ্রামে জমি বিক্রির বিরোধ কে কেন্দ্র করে ৪ জনকে কুপিয়ে জখম ভাংচুর লুটপাট করেছে দূর্বৃত্বরা শার্শা আফিল জুট মিলের সামনে বিজিবি অভিযানে ১ পিচ স্বর্ণের বার সহ আটক-১ টাঙ্গাইল সদর ছাত্রলীগ নেতা তাওহীদুল ইসলাম বুখারী দর্শনা ইমিগ্রেশনে আটক শার্শার রাড়িপুকুর গ্রামে মায়ের গাছ বিক্রির টাকায় মাদক সেবন অবশেষে কানধরে উটবস

নৈশ্য প্রহরী কে মাদক মামলায় আটকের অভিযোগ

শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শায় মামলা ছাড়াই লক্ষনপুর ইউনিয়ন যুবদল কর্মি ওলিয়ার রহমান (৪৫) কে আটক করেছে পুলিশ। ওলিয়র লক্ষনপুর বাজারের নৈশ্য প্রহরী দায়িত্বে রয়েছেন।

নৈশ্য প্রহরী কে মাদক মামলায় আটকের অভিযোগ
পুলিশ জানাই, তার কাছে ১৩ পিস ইয়াবা পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে শার্শার লক্ষপুর কলোনি পাড়ায়। আটক ওলিয়ার রহমান লক্ষনপুর কলোনী পাড়ার মৃত আব্দুর রবের ছেলে। এ ঘটনায় ওলিয়ার রহমানকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রতি দিয়ে ঐ রাতেই লক্ষনপুর পুলিশ ফাঁড়ির এ এস আই আজমল হুদা মিঠু ও আরিফ নামে এক ড্রাইভার ওলিয়ারের স্ত্রী সালেহা বেগমের নিকট থেকে ২৫ হাজার টাকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সালেহা বেগম তার নিরপরাধ স্বামীকে ছাড়াতে তার জমানো মাটির ঘট(ব্যাংক) ভেঙে প্রতিবেশি আরিফের মাধ্যমে এই টাকা দেয় বলে জানান তিনি। সালেহা বেগম আরও অভিযোগ করে বলেন আরিফ ড্রাইভারের সাথে তার স্বামীর বিরোধ রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে ড্রাইভার আরিফ পুলিশ দিয়ে তার স্বামীকে ধরিয়ে দিয়েছে। এ ব্যাপারে লক্ষনপুর গ্রামের হযরত আলী ওরফে হজো জানান, তার পুতা ছেলে মাসুম (২৫) কোন কাজ না করে নেশা করে। মাঝে মধ্যে মাসুমের বিরুদ্ধে চুরির অভিযোগ আসে, আমি মাসুমের দাদা। এ জন্য মাসুমকে ভালো করতে শুক্রবার সকালে গোড়পাড়া পুলিশ ফাঁড়িতে যায়। সেখানে টু আই সি আজমল হুদা মিঠুর সাথে তার কথা হয়। দারোগাকে তিনি অনুরোধ করে বলেন, তার পুতা ছেলেকে ভালো করতে একটি মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করতে। জবাবে দারোগা মিঠু বলেন, ১৫ পিস ইয়াবা ম্যানেজ করে দিতে হবে। দারোগা বলেন যে ভাবেই হোক ম্যানেজ করে দেন তা হলে আপনার পোতা ছেলেকে জেলে পাঠাবো। হযরত আলী জানান, অনেক কষ্ট করে ৩ হাজার ৭শ টাকা দিয়ে লক্ষনপুর বাজারের নাইট গার্ড ও স্থানীয় যুবদল কর্মি ওলিয়রের মাধ্যমে ১৫ পিস ইয়াবা ম্যানেজ করি। এরপর শুক্রুবার রাতে দারোগাকে খবর দিলে তিনি আমাদের বাড়িতে আসে। তখন তার হাতে ১৫ পিস ইয়াবা দেই। তিনি ইয়াবা হাতে নিয়ে আমাকে ধমক দিয়ে বলেন এটা ২ নম্বর ইয়াবা। কে দিয়েছে বলেন। এ সময় আমি নাইিট গার্ড ওলিয়রের নাম বললে পুলিশ ওলিয়ারকে ধরে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে ওলিয়ারের স্ত্রী সালেহা বেগম বলেন, তার স্বামী নিরপরাধ। সে লক্ষনপুর বাজারের নাইট গার্ডের কাজ করে। তাকে ছেড়ে দেওয়ার কথা কলে প্রতিবেশি আরিফ পুলিশকে দেওয়ার জন্য আমার কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা নিয়েছে। আমি অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করে দিয়েছি। আমার মেয়ের টিফিনের জমানো টাকার ঘট ভেঙে টাকা দিয়েছি। তবুও পুলিশ আমার স্বামীকে না ছেড়ে চালান করে দিয়েছে। এ ব্যাপারে আসামী ওলিয়ার রহমানকে ছাড়াতে ২৫ হাজার টাকা নেওয়ার কথা জানতে চাইলে গোড়পাড়া ফাঁড়ির টু আই সি আজমুল হুদা মিঠু বলেন আসামী ধরলে অনেক কথাই বলে। তিনি বলেন এ ব্যাপারে আমি কিছু জানিনা । সব কিছু আই সি সাহেব জানেন। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, ১৩ পিস ইয়াবা সহ গোড়পাড়া ফাড়ি পুলিশ ওলিয়র নামে ১ জনকে আটক করেছে। আকট ব্যাক্তির নামে মাদক আইনে মামলা হয়েছে। তাকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আটক ব্যাক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র হলে স্বজনেরা অভিযোগ করলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!