শার্শা আফিল জুট মিলের সামনে বিজিবি অভিযানে ১ পিচ স্বর্ণের বার সহ আটক-১
বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে বিজিবির অভিযানে ২৪ লক্ষ টাকা মু্ল্যের ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের ১টি স্বর্ণেরবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক পাচারকারী হলেন, পিরোজপুর জেলার কালিবাড়ি উপজেলার জিয়া নগর থানার চর বারইখালী গ্রামের মৃত কাসেম আলী শেখের ছেলে জালাল উদ্দিন শেখ (৫৫)।
সোমবার ( ২৬ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে পাচঁটার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি অভিযান টহলদল যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের ১টি স্বর্ণের বার, ১টি মোবাইল এবং নগদ ৩২৪০ টাকাসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেন।
আটককৃত ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারটি পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বার নিয়ে যাচ্ছিল।
আটককৃত স্বর্ণের মূল্য ২৪,৪২,০৬৭/- টাকা ও ১টি মোবাইল এর মূল্য ২০,০০০/- টাকা এবং নগদ ৩২৪০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২৪,৬৫,৩০৭/- (চব্বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশত সাত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, কিছুদিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আসামীকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!