ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৬ বাংলাদেশী
সমাজের নিউজ ডেক্সঃ ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল ৬ বাংলাদেশী । তারা ভারতের জম্মু-কাশ্মিরের কোট ভালওয়াল কারাগারে বন্দী ছিলেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যার দিকে ভারতীয় পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন সময় কাজের সন্ধানে যশোর জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে জম্মু-কাশ্মির এলাকায় অবৈধভাবে বসবাস করেছিলেন।
অবৈধ অনুপ্রবেশের দায়ে সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে । আদালত তাদের তিন থেকে পাঁচ বছর সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেন। কারাগারে সাজাভোগ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়। ফেরত আসা যুবকরা হলো, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, আব্দুস সবুর, মোঃ সাব্বির ইসলাম ও মোঃ হাফিজুর রহমান। এদের বাড়ি বগুড়া, গাজিপুর, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলায়।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ সাইফুর রহমান জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ৬ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রহণ করা হয়েছে। পরে তাদেরকে নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!