সিএন্ডএফ এজেন্ট ষ্টাফ এসোসিয়েশনের সদস্যের সন্তানদের সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান
সমাজের নিউজ ডেক্সঃ বেনাপোল সি এন্ড এফ এজেন্ট ষ্টাফ এসোসিয়েশনের উদ্যোগে সদস্যদের সন্তানদের সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৬ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।
সি এন্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বণীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সি এন্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সবুর খান।
উপবৃত্তি প্রাপ্তরা হলেন, ওবায়দুর রহমান খোকনের ছেলে আব্দুল্লাহ আল মুনি ৩০ পারা কুরআনের হাফেজ। পঞ্চম শ্রেণীতে উপবৃত্তিপ্রাপ্ত হলেন, মিলন মিয়ার ছেলে মাহিন হোসেন, এস এম রুহুল আমিনের ছেলে এস এম আব্দুল্লাহ আল রুয়াইয়াত রুহান, আনোয়ার হোসেনের ছেলে ইয়ামিন হাসান। অষ্টম শ্রেণীতে উপবৃত্তি প্রাপ্তরা হলেন আসাদুজ্জামানের ছেলে সিদরাতুল মুনতাহা, সাইফুল আলমের মেয়ে চাঁদনী আক্তার। এসএসসি পরীক্ষায় উপবৃত্তি প্রাপ্তরা হলেন জসীমউদ্দীনের ছেলে ফারহান ইসলাম মনি, আশরাফুল আলমের সন্তান তাসনিম আশরাফ সামান্তা, ইজাজুল হকের সন্তান মোমেন শাহ রিয়া তাজ, জাকির হোসেনের সন্তান আসমাউল হুসনা শোভা, আব্দুল কাদেরের সন্তান ফাইজা আফরোজ বিথী, রবিউল ইসলামের সন্তান সাইম হোসেন, মোখলেসুর রহমানের সন্তান শ্রাবণী আক্তার পাখি, আব্দুল মালেকের সন্তান মোছাঃ ফারহানা আক্তার মনিকা। এইচএসসি পরীক্ষায় উপবৃত্তি প্রাপ্তরা হলেন আলী হোসেনের সন্তান মোঃ শাহরিয়ার রহমান তৌফিক ও শফিকুল আলমের সন্তান নাজমুন নাহার ইরানি।
এ সময় সি এন্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য, উপবৃত্তিপ্রাপ্তদের অভিভাবক ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!