বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১১৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক
সমাজের নিউজ ডেক্স যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১১৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৩টা ১০ মিনিটের দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ অগ্রভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব সিরাপ আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অগ্রভূলাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১১৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করা হয়।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!