উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ
সমাজের নিউজ ডেক্সঃ শার্শা উপজেলার উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি জনাব আবুল হাসান জহির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি শার্শা উপজেলা সভাপতি প্রভাষক মামুনুর রশীদ মামুন, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী রুহুল আমিন, শার্শা উপজেলা মৎস্যজীবীদলের সদস্য সচিব বদিউজ্জামান বদি, উলাশী ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আলী হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক পরান, উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে ছাত্রদল নেতা /সবুজ খান, নাভারণ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ রহমান নাভারণ প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সাবেক ও বর্তমান শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!