সমাজের নিউজ

সীমান্তে সাড়ে ৫ লক্ষাধিক টাকার চোরাচালানি মালামাল জব্দ

সমাজের নিউজ ডেক্স: যশোর সীমান্তে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্তে সাড়ে ৫ লক্ষাধিক টাকার চোরাচালানি মালামাল জব্দ
গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আন্দুলিয়া বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৫ বোতল 'ESCUF' সিরাপ, ২৫ বোতল 'WINCEREX' সিরাপ, ১টি বাইসাইকেল, ৬২টি শাড়ি, ৫টি ব্লাউজ, ২টি কম্বল, ১.৫ কেজি কিসমিস এবং ৭৫টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, "সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা মাদক ও চোরাচালান চক্রগুলোকে দমন করতে বিজিবি বিশেষ পরিকল্পনা, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় মালামালগুলো জব্দ করা সম্ভব হয়েছে।" সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিজিবির কঠোর নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!