সমাজের নিউজ

সীমান্তবর্তী পুজামন্ডপ পরিদর্শন করেন ২১ বিজিবির অধিনায়ক

সমাজের নিউজ ডেক্সঃ খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৯ টি পূজামন্ডপ সরেজমিনে পরিদর্শন করেন।

সীমান্তবর্তী পুজামন্ডপ পরিদর্শন করেন ২১ বিজিবির  অধিনায়ক
পরিদর্শনকালে পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। এছাড়া পুজা উদযাপনকালীন সময়ে বিজিবির পক্ষ হতে নিরাপত্তার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সীমান্তের পাশাপাশি খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর হতে ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৪টি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। অধিনায়ক আরো জানান যে, পূজা চলাকালীন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!