সমাজের নিউজ

শার্শায় যুবদল নেতার পদ অব্যাহতির প্রতিবাদে মিছিল সড়ক অবরোধ

সমাজের নিউজ ডেক্সঃ শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম শহিদের পদ অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। এ সময় তারা যশোর-বেনাপোল মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।

শার্শায় যুবদল নেতার পদ অব্যাহতির প্রতিবাদে মিছিল সড়ক অবরোধ
যুবদল নেতা শহীদ কে দল থেকে অব্যাহতি দেওয়ায় সড়ক অবরোধ
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শার্শা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়। পরে নেতাকর্মীরা উপজেলা পরিষদের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর তারা পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যান। সমাবেশে বক্তারা শহিদুল ইসলাম শহীদের পদ অব্যাহতির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করার দাবি জানান। সে একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। দলের সুদিনে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া মানা যায় না। এ সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করার দাবি জানান। দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। বিক্ষোভ সমাবেশে শার্শা উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!