সমাজের নিউজ

শার্শার রুদ্রপুর সীমান্তে ২৬ টি স্বর্ণের বার সহপাচারকারী আটক

সমাজের নিউজ ডেক্সঃ শার্শার রুদ্রপুর সীমান্তে ৩৪০০ দশমিক ৩৮ গ্রাম ওজনের ২৬ টি স্বর্ণের বার, ২ টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং ১টি স্মার্ট ঘড়িসহ ১ জন পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শার্শার রুদ্রপুর সীমান্তে ২৬ টি স্বর্ণের বার সহপাচারকারী আটক
শার্শার রুদ্রপুর সীমান্তে ২৬ টি স্বর্ণের বার সহপাচারকারী আটক
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের জন্য সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় বসতপুর গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ রিপন (৪১) আটক করা হয়। তার শরীর তল্লাশী করে ৩৪০০ দশমিক ৩৮ গ্রাম ওজনের ২৬ টি স্বর্ণের বার, ২ টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং ১টি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য৭,৬৭,৫৫,৬৯০ টাকা, ২টি মোটরসাইকেলের মূল্য ৪,০০,০০০ টাকা, ২টি মোবাইল ফোনের মূল্য ৪০,০০০ টাকা এবং ১টি স্মার্ট ঘড়ির মূল্য ১২,০০০ টাকা। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৭,৭২,০৭,৬৯০ (সাত কোটি বাহাত্তর লক্ষ সাত হাজার ছয়শত নব্বই) টাকা। আটককৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারী অফিসে, মোটরসাইকেল, মোবাইল ফোন ও স্মার্ট ঘড়িসহ আসামী শার্শা থানায় হস্থান্তর করার কার্যক্রম চলমান রয়েছে। বিজিবি অধিনায়ক আরো জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!