সমাজের নিউজ

শার্শার রুদ্রপুর সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ আটক ১

শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৮৫ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে বিজিবি।

শার্শার রুদ্রপুর সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ আটক ১
ভারতীয় ইউনিক সিরাপ সহ মাদক ব্যবসায়ী আটক
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকালে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৮৫ বোতল ভারতীয় উইনিক্স সহ মোঃ রওশন আলী (৫৮), পিতাঃ মৃত নাসির উদ্দিন, গ্রামঃ গোগা, পোষ্টঃ গোগা, থানাঃ শার্শা, জেলাঃ যশোরকে আটক করেন। আটককৃত আসামী শার্শা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!