সমাজের নিউজ

শার্শার রুদ্রপুর সিমান্তে ৫৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

সমাজের নিউজ ডেক্সঃ যশোরের শার্শা রুদ্রপুর সিমান্ত থেকে ৫৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শার্শার রুদ্রপুর সিমান্তে ৫৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার
বিজিবি মাদকদ্রব্য উদ্ধার করেছে
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি'র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। শনিবার ( ১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাতটার সময় রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে রুদ্রপুর বিওপি কর্তৃক ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে। দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!