শার্শার দক্ষিণবুরুজ আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর গ্রেফতার
সমাজের নিউজ ডেক্সঃ বিশেষ অভিযান পরিচালনায় শার্শা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু জাফর কে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতার আবু জাফর (৫৮) শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত জেহের আলী মোড়লের ছেলে।
পুলিশ জানায়, ১০ নং শার্শা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর কে শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০২-এর মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ধারায় চলমান তদন্তে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, নিয়মিত মামলার তদন্তে ১০ নং শার্শা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর গ্রেফতার করা হয়েছে। তাকে আজ যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!