শার্শা রুদ্রপুর সীমান্ত থেকে ১৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক
সমাজের নিউজ ডেক্স : শার্শা রুদ্রপুর সীমান্ত থেকে ১৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করেছে বিজিবি। তবে কোন চোরাগার বাড়ি কি আটক করতে পারেনি।
শার্শা রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করেছে বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ২৩৫০ ঘটিকায় রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!