সমাজের নিউজ

শার্শা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান গ্রেফতার

শার্শা ( যশোর ) প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মফিজুর রহমান চটকাপোতা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

শার্শা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান গ্রেফতার
থানা সূত্রে জানা যায়, ১০ অক্টোবর ( শনিবার ) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার চটকাপোতা গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২-এর মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) তাকে আদালতে প্রেরণ কয়েছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যেই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সুনির্দিষ্ট তথ্য ও আইনগত প্রক্রিয়ার ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করবে।”

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!