সমাজের নিউজ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১৪ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, পোশাক, কসমেটিকসসহ প্রায় ১৪ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১৪ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক
রোববার (৬ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে। বিজিবি জানায়, অভিযানে ভারতীয় ১২৪টি শাড়ি, ১২টি টু-পিস, ৫৫টি পোশাক সামগ্রী, ৪ কেজি কিসমিস, ৫ দশমিক ৫ কেজি জিরা, ৪৪ প্যাকেট ফুচকা, ২৭টি টেনিস বল, ১ কেজি আমসত্ব, ১২৫টি চকলেট এবং ৪৮০টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১৩ লাখ ৯৫ হাজার ৫৬০ টাকা। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!