সমাজের নিউজ

প্রথম সরকারি সফরে ঠাকুরগাঁও এসেছেন রাষ্ট্রপতি

সমাজের নিউজ ডেক্সঃ রাষ্ট্রপতি হওয়ার পর দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁও এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

প্রথম সরকারি সফরে ঠাকুরগাঁও এসেছেন  রাষ্ট্রপতি
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিশ্ব বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর উদ্বোধনের পর উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হলো। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই তার প্রথম সরকারি সফর। দুই দিনের সফরের দ্বিতীয় দিনে তিনি বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করেন। পরে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে সার্কিট হাউসে গার্ড অব অনার দেওয়া হয়। পরে রাষ্ট্রপতি তার মা-বাবার কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন। তিনি বক্তব্যে বলেন এ জেলায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু হয়েছে, বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বেকারত্ব দূর করতে তিনি তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁও এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনাগুলো সাজানো হয়েছে। এলাকায় নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!