মার্কিন দূতাবাসের ৩ সদস্যের প্রতিনিধি দলের বেনাপোল বন্দর পরিদর্শন
সমাজের নিউজ ডেক্স : ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে মার্কিন দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল এন্ড ইকোনমিক কাউন্সেলর ডগলাস ডেভিড মু-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি বেনাপোল স্থলবন্দরে পৌঁছায়। প্রতিনিধি দলের অন্য দুই সদস্যরা হলেন পলিটিক্যাল অ্যাডভাইজার ফিরোজ আহম্মেদ ও ইকোনোমিক এডভাইজার শিলা আহম্মেদ ( আসিফ নজরুল স্যারের স্ত্রী) প্রতিনিধি দলটি যশোর শহরের একটি হোটেল থেকে সড়কপথে বেনাপোলে পৌছায়। প্রথমে বেনাপোল স্থলবন্দরের পরিচালকের কার্যালয়ে যায়। সেখানে বন্দর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বন্দর পরিচালনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাসপোর্ট যাত্রী যাতায়াতের বিষয় ও খোঁজখবর নেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!