সমাজের নিউজ

বেনাপোলের রঘুনাথপুরের ছেলে মালয়েশিয়ায় মৃত্যু ইদুরের মলমূত্র মিশ্রীত খাবার খেয়ে

বেনাপোল সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামের পূর্বপাড়া বাঁওড়কান্দা এলাকার লিয়াকত আলীর ছোট ছেলে উজ্জল মালয়েশিয়ায় ইন্তেকাল করেছেন। তার বেনাপোলের রঘুনাথপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী উজ্জল গত শুক্রবার দুপুরে ইন্তেকাল করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ইদুরের মলমূত্র মিশ্রিত খাবার খাওয়াতে সে অসুস্থ্য হয়ে পড়েছে। আগামি সপ্তাহে তার মরদেহ বাংলাদেশে আসতে পারে।

বেনাপোলের রঘুনাথপুরের ছেলে মালয়েশিয়ায় মৃত্যু ইদুরের মলমূত্র মিশ্রীত খাবার খেয়ে
নিহত উজ্জ্বল
মালয়েশিয়া প্রবাসি বেনাপোলের রঘুনাথপুর গ্রামে আসাদুজ্জামান মিন্টু বলেন, নিহত উজ্জল তার চাচাতো ভাই, উজ্জল মালয়েশিয়ার জোহরবারুর জেবি এলাকায় বিল্ডিং এর এলুমিনিয়াম থাই মিস্ত্রী হিসাবে কাজ করত। মালয়েশিয়াতে প্রচুর বড় বড় ইদুর আছে। কেন্টিন থেকে ভাত কিনে এনে এরা ম্যাসে খাওয়া দাওয়া করত। যে কোনো ভাবেই এসব খাবারে ইদুরের মলমুত্র পড়েছে এবং সেই খাবার ও খেয়েছে। কয়েকদিন ধরে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। ওর সাথে থাকা বাংলাদেশীরা আমিনা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার ৬ দিন পর সে হাসপাতালেই মারা যায়। লাশ এখন আমিনা হাসপাতাল মর্গে আছে। বাংলাদেশ হাইকমিশনে আবেদন করা হয়েছে। হাই কমিশন জানাযার নামাজ ও লাশ বাড়ি পাঠানোর তারিখ উল্লেখ করে চিঠি দেবে। তবে আগামি সপ্তাহে লাশ বাড়ি পাঠানো যেতে পারে। তার মৃত্যুতে রঘুনাথপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!