সমাজের নিউজ

বেনাপোলের দৌলতপুর সীমান্তে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক

সমাজের নিউজ ডেক্স : বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক বিজিবি।

বেনাপোলের দৌলতপুর সীমান্তে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার ৭ অক্টোবর দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫০বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করা হয়। দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!