বেনাপোলের দৌলতপুর সীমান্তে চোরাচালানি পণ্যসহ আটক এক
সমাজের নিউজ ডেক্স : বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪ পিস Tapentadol Hydrochloride Tablets সহ ১ চোরাকারবারি কি আটক করেছে বিজিবি।
খুলনা ২১ বিজিবি
ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ৯ অক্টোবর বৃহস্পতিবার দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৪ পিস Tapentadol Hydrochloride Tablets সহ মোঃ আকাশ (২১), পিতাঃ মোঃ মিজানুর রহমান, গ্রামঃ পশ্চিম গাতিপাড়া, পোষ্টঃ বেনাপোল, থানাঃ বেনাপোল পোর্ট, জেলাঃ যশোরকে আটক করা হয়। আটককৃত কে বেনাপোল পোর্ট থানায় হস্তান্ত করা হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!