বেনাপোল ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খোকন গ্রেফতার
সমাজের নিউজ ডেক্স : বেনাপোল ৫ নম্বর দিঘীরপাড় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক খোকন কে আটক করেছে পুলিশ। সোমবার ( ১২ অক্টোবর )সন্ধ্যা রাতে বেনাপোল বাজার থেকে তাকে প্রার্থনা পুলিশ গ্রেফতার করেছে।
গত কয়েকদিন আগে এ আওয়ামীলীগ নেতা পুলিশের হাতে গ্রেফতার এড়াতে বেনাপোলের একটি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে আওয়ামী লীগ থেকে অবহতি দিয়েছেন। কিন্তু তিনি ২০০৮ সাল থেকে বেনাপোল পৌরসভার ৫ নম্বর দিঘীরপাড় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
আব্দুল হক খোকন বেনাপোল পৌরসভার দিঘিরপাড় এলাকার মৃত আনোয়ার উল্লাহর ছেলে। ।
পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে খোকনকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, দিঘীরপাড় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক খোকনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!