সমাজের নিউজ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত পণ্যের সিজার ১৫ লাখ ২২ হাজার ৫৯০ টাকা।

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
বিজিবির অভিযানে আটক ভারতীয় চোরাচালানী পণ্য
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদল এবং বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ভারতীয় ১৩৮টি শাড়ি, ৮২ গজ জিন্সের থান কাপড়, ৬৯ প্যাকেট ফুসকা, সাড়ে ৪ কেজি কিসমিস, ১৬৫টি চকলেট এবং ৪২৭টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করেন। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হচ্ছে। সীমান্তে এ ধরনের চোরাচালান বিরোধী আভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!