সমাজের নিউজ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান ৩০ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক

বেনাপোল প্রতিনিধিঃ যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় টানা দুই দিন চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদক দ্রব্য আটক করেছে।

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান ৩০ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক
৬ ও ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরিচালিতএই অভিযানে আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০ লক্ষ ৬ হাজার ৪৬০ টাকা। আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ২৫৩টি শাড়ি, ১২টি টু-পিস, ৫৫টি অন্যান্য পোশাক সামগ্রী, ৬ কেজি কিসমিস, ৯ কেজি জিরা, ১১৯ প্যাকেট ফুচকা, ২৭টি টেনিস বল, ১ কেজি আমসত্ত্ব, ৮১টি চকলেট, ৮ বোতল বিদেশি মদ, ২ কেজি গাঁজা, ৯৮ বোতল ESKUF সিরাপ, ৪০টি কিটনাশক, ১০৫১টি কসমেটিক্স সামগ্রী এবং ৫টি কম্বল। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান,পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!