সমাজের নিউজ

বেনাপোল বন্দরে এআরও কে পিটিয়ে আহত করল জেসি

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থল বন্দরের ৪১নং শেডে বৃহস্পতিবার রাতে সি এন্ড এফ এজেন্ট ও বন্দর কর্মকর্তাদের সামনেই এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে (এআরঅ) ডেকে এনে বেধড়ক লাথি, কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মোঃ শরফুদ্দীন মিয়া। এ ঘটনায় এলাকায় ছি ছি রব উঠেছে।

বেনাপোল বন্দরে এআরও কে পিটিয়ে আহত করল জেসি
কাস্টমস ও সি এন্ড এফ এজেন্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে বেনাপোল বন্দরে যেন হঠাৎ নেমে আসে অনাকাঙ্ক্ষিত এক ঝড়। স্থলবন্দরের ৪১ নম্বর শেডে নির্ধারিত দায়িত্বে নিয়োজিত ছিলেন সহকারী রাজস্ব কর্মকর্তা আরমান। কমিশনারের পূর্ব নির্দেশনা অনুসারেই অন্য একটি স্থানে দায়িত্ব পালন করছিলেন তিনি। কোনো প্রকার কারণ দর্শানো কিংবা জবাবদিহির সুযোগ না দিয়েই এক সহকর্মীর মাধ্যমে আরমানকে ৪১ নম্বর শেডে ডেকে আনা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কোনো কিছু যাচাই-বাছাই না করেই রাগে অগ্নিশর্মা হয়ে আরমানের ওপর চড়াও হন যুগ্ম কমিশনার শরফুদ্দীন মিয়া। উপস্থিত বন্দর ও সি এন্ড এফ কর্মকর্তাদের চোখের সামনেই তাকে প্রকাশ্যে লাথি, কিল-ঘুষি এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। সহকর্মীদের চোখের সামনে প্রকাশ্যে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন সহকারী রাজস্ব কর্মকর্তা আরমান। একজন উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে অধীনস্থ কর্মীর ওপর এমন বলপ্রয়োগ ও তাণ্ডব চালানোর ঘটনায় কাস্টমসের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুগ্ম কমিশনার শরিফুদ্দীন মিয়ার রুক্ষ ভঙ্গিতে বলেন, এই বিষয়ে আমি কোনো কথা বলতে পারব না বলে দ্রুত নিজের গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে ঘটনার আসল সত্য প্রকাশে ৪১ নম্বর শেডের ওই সময়ের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার জোরালো দাবি জানিয়েছেন কাস্টমসের একাধিক কর্মকর্তা ও স্থানীয়রা।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!