সমাজের নিউজ

বাঘারপাড়ায় ১২৭০ পিচ ইয়াবা সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

সমাজের নিউজ ডেক্স : যশোর বাঘারপাড়া থানার করিমপুরে যশোর নড়াইল মহাসড়কের উপর ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রী পরিবহণ থেকে ১২৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ নারী মাদক ব্যবসায়ী কে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ১ টি নিয়মিত মামলা হয়েছে।

বাঘারপাড়ায় ১২৭০ পিচ ইয়াবা সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক
যশোরের বাঘারপাড়ায় ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মাদকবিরোধী অভিযানে ১২৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোছাঃ মনজুরা বুড়ি ও তার ১ জন সহযোগী শিউলী বেগম কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো মোছাঃ মনজুরা বুড়ি (৬০) সে বাঘারপাড়ার দরাজহাট মধ্যপাড়ার আবু বাক্কারের স্ত্রী। একই গ্রামের মোছাঃ শিউলি বেগম (৫০)। যশোর জেলার বাঘারপাড়া থানার জামদিয়া ইউপির করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে যশোর টু নড়াইল মহাসড়কের উপর ঢাকা থেকে ছেড়ে আসা যশোর গামী ঢাকা মেট্রো-ব ১২-৫৩১৭ ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহন তল্লাশী করে এ মাদক দ্রব্য উদ্ধার করেন। যশোর বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে যশোর বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!