সমাজের নিউজ

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট

সমাজের নিউজ এক্স ঃ বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের আমতলা নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট
বটিয়াঘাটায় অবৈধ পাটা ও জাল বিনষ্ট
উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গত বৃহষ্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরেে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে পাঁচটি অবৈধ পাটা আটক এবং পাঁচ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে বিনষ্ট করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্ষেত্রসহকারী মো. শহিদুল ইসলাম, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আসাদুজ্জামান সহ থানা পুলিশের একটি অভিযানিক দল।মৎস্য অধিদপ্তর জানায়, নদীতে অবৈধ পাটা ও জাল ব্যবহার করে মাছ আহরণ বন্ধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!