সমাজের নিউজ

নাভারন সাতক্ষীরা মোড়ের গাঁজা ব্যবসায়ী হোসেন আটক

সমাজের নিউজ ডেক্স : শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী হোসেন আলী আটক করেছে পুলিশ। পরে মোবাইল কোটের মাধ্যমে সাজা প্রদান করে যশোর জেলখানায় পাঠান।

নাভারন সাতক্ষীরা মোড়ের গাঁজা ব্যবসায়ী হোসেন আটক
গ্রেফতারকৃত হোসেন আলী (৫৫) শার্শা উপজেলার যাদবপুর (সাতক্ষীরা মোড়ের) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। শার্শা থানা পুলিশ জানায়, গাঁজা সেবন ও এলাকায় বিক্রির অপরাধে হোসেন আলীকে গ্রেফতার করা হয়েছে। তাৎক্ষনিক তাকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়,নাভারন সাতক্ষীরা মোড়ে ব্যবসায়ী হোসেন নাটক প্রায় ২০ বছর ধরে হোসেন গাঁজার ব্যবসা করে আসছে। সে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত নাভারণ-সাতক্ষীরা মহা সড়কে বাসের হেলফার, সুপারভাইজার ও চালকদের কাছে বিশেষ কায়দায় বিড়ি ও সিগারেটের মাধ্যমে গাঁজা বিক্রি করে থাকে। কয়েকবার কেজি কেজি গাঁজা নিয়ে হোসেন বিজিবি ও ডিবি পুলিশের হাতে ধরা পড়লেও যেকোনো কারণে ছাড় পেয়ে যাচ্ছে বার বার। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, শার্শা থানা পুলিশ কতৃক চলমান মাদক বিরোধী অভিযানে নাভারণ সাতক্ষীরা মোড় থেকে হোসেন আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!