নাভারণে ২ কেজি গাঁজা সহ আটক ১
সমাজের নিউজ ডেক্স : নাভারন হাইওয়ে থানা পুলিশ নাভারণ এলাকায় জরুরী মোবাইল ডিউটি করা কালে মঙ্গলবার বিকালে ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নাভারন হাইওয়ে থানার এসআই কেরামত বলেন, ভারণ পুরাতন বাজারস্থ নাভারণ ব্রীজের পূর্ব পাশে বেনাপোল-যশোর মহাসড়কে নাভারণ হতে যশোরের দিকের একটি মোটরসাইকেলে ২ জন ব্যক্তিকে দেখে সন্দেহ হলে তাদের কে থামানোর সংকেত দেয়। দ্রুত মটর সাইকেল হতে একজন নেমে দৌড়ে পালিয়ে যায়। এ সময় শামীম বাবু (২১) পিতা-সোহেল রানা, সাং-রঘুনাথপুর, থানা- বেনাপোল, জেলা-যশোর কে আটক করে পুলিশ। তার কাছ থেকে ২ কেজি গাঁজা ব্যবহারিত মটরসাইকেল জব্দ করেন। এ ঘটনায় ঝিকরগাছা থানার একটি মামলা হয়েছে, যার নম্বর ১৪, তারিখ-১৪/১০/২০২৬।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!