সমাজের নিউজ

নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সামাবেশ অনুষ্ঠিত

সমাজের নিউজ ডেক্সঃ যশোরর শার্শা উপজেলার নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রাক নির্বাচণী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সামাবেশ অনুষ্ঠিত
নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সামাবেশ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির
রবিবার সকাল ১১ টায় স্কুলের সভাকক্ষে স্কুলের প্রধান শিক্ষক জুলফিকার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্কুলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দীন আহম্মেদ, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, নাভারণ প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মোছাঃ রেবেকা সুলতানা, মোঃ মাসুদুর রহমান টিটু, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আবু সোহান আজাদ, বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ সালে মোট ১১৬ জন পরীক্ষার্থী। প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান জহির বলেন, বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় শুধু শার্শা উপজেলা নয়, যশোর জেলার মধ্যে একটি স্বনামধন্য বিদ্যালয়, এই বিদ্যালয়ের ভালো ফলাফল করার জন্য ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে। পরস্পর পরস্পরের সহযোগীতা পূর্ণ মনোভাব থাকলে ছাত্রছাত্রীরা অবশ্যই ভালো ফলাফল করবে। যারা টেষ্ট পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে ব্যার্থ হয়েছে তারা যদি যথা সময়ের মধ্যে নিজেদের পড়ার টেবিলে ফিরে না আসে এবং নির্বাচনী পরীক্ষায় পাস করতে না পারলে তাকে পরীক্ষায় অংশ নিতে পারবে না। ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোনের বিষয়ে বলেন, ছেলে মেয়েদের লেখাপড়ার প্রধান অন্তরায় এই মোবাইল ফোন। আমি অভিভাবকদের অনুরোধ করবো। আপনারা আপনাদের সন্তানদের মোবাইল ফোন দিবেন না। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন প্রতিনিয়ত লক্ষ্য রাখবেন কোন ছাত্রছাত্রী যেন মোবাইল নিয়ে ক্লাসে প্রবেশ করতে না পারে। অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও অভিভাবকরা অংশগ্রহন করেন।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!