সমাজের নিউজ

ঝিকরগাছার কুন্দিপুরে ঋণের বোঝা সইতে না পেরে যুবকের আত্মহত্যা

সমাজের নিউজ ডেক্স : ঝিকরগাছার কুন্দিপুর গ্রামে মোবাইল জুয়ায় আসক্ত হয়ে ঋণের চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছে সোহাগ (৩০) নামের এক যুবক। সে কুন্দিপুর গ্রামের মৃত পিপুল হোসেনের ছেলে এবং আকিজ বিড়ি ফ্যাক্টরির একজন শ্রমিক ।

ঝিকরগাছার কুন্দিপুরে ঋণের বোঝা সইতে না পেরে যুবকের আত্মহত্যা
গত সপ্তাহে বিড়ি ফ্যাক্টরিতে কাজের বিল পাওয়ার পর সব টাকা মোবাইল জুয়া খেলে হেরে গেছে। এ সপ্তাহে বিড়ি ফ্যাক্টরি থেকে পাওয়া বিলের টাকার প্রায় সব হেরে গিয়েছিল কিন্তু বৃহস্পতিবার বিকালে মোবাইল জুয়া খেলে ১১০০০ টাকা আয় হয়। শুভাকাঙ্ক্ষীরা এ টাকা মোবাইল থেকে বের করার পরামর্শ দিলেও সে টাকা বের না করে রাতে বাড়িতে বসে আরও ইনকামের আশায় আবারো জুয়া খেলতে শুরু করে এবং জুয়া খেলে হেরে যায়। এভাবে একের পর এক জুয়া খেলে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। অন্যের কাছ থেকে ধার দেনা করে সংসার চালাতে হচ্ছে। একদিকে অভাবের সংসার অন্যদিকে ঋণের বোঝা, প্রতিদিন দরকার মোবাইল জুয়া খেলতে টাকা এসব সামাল দিতে হিমশিম খেয়ে বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!