সমাজের নিউজ

২ জন প্রতিবন্ধী কে পুনর্বাসনের জন্য দুইটি ভ্যান প্রদান করেছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা

সমাজের নিউজ ডেক্স : ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় ২ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে পুনর্বাসনের জন্য দুইটি ভ্যান প্রদান করেছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা।

২ জন প্রতিবন্ধী কে পুনর্বাসনের জন্য দুইটি ভ্যান প্রদান করেছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা
২ জন প্রতিবন্ধীকে ২ টি ভ্যান দিলেন ইউএনও
শার্শা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে পুনর্বাসনের জন্য ভ্যান প্রদান করে অত্যন্ত প্রশংসনীয়তা অর্জন করেছেন। ভিক্ষাবৃত্তির মতো নির্মম ও অমানবিক পেশা থেকে মুক্ত করে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদ্বয়কে নিজের শ্রমে উপার্জনের পথ তৈরি করে দেওয়া হয়েছে। ফলে তাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরবে এবং সমাজে তারা মাথা উঁচু করে বাঁচার সুযোগ পাবেন। ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান বিষয়ক সরকারি নীতির সঠিক ও মাঠপর্যায়ের প্রয়োগ ঘটেছে, যা প্রশাসনিক দক্ষতার পরিচয় দেয়। সমাজের অবহেলিত ও বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে তাদের সক্ষমতা অনুযায়ী উপার্জনের মাধ্যম (ভ্যান) নিশ্চিত করা দরকার। এক কালীন আর্থিক সাহায্য না দিয়ে উপার্জনের জন্য একটি স্থায়ী মাধ্যম তৈরি করে দেওয়া তাদের পরিবারে আর্থিক স্থিতিশীলতা আনবে এবং তাদের দীর্ঘমেয়াদী দারিদ্র্য বিমোচনে সাহায্য করবে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহেদ জানান, দুইজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি কে দুইটি ভ্যান উপহার দেয়া হয়েছে। এই ভ্যান দুটির মাধ্যমে তারা চাহিদা মত উপার্জন করতে পারবে। ফলে তাদের আর ভিক্ষা করতে হবে না। আশা করি নিজেদের সামাজিক ও আর্থিক অবস্থান তারা তৈরি করতে পারবে।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!