শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ১
শার্শা থানার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই চঞ্চল কুমার বিশ্বাস ও এএসআই মোঃ ফরহাদ হোসেন শার্শা থানার সেতাই এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ আরমান আলী (২৫) কে গ্রেফতার করেন।
১৫ সেপ্টম্বর রাত ২২.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে শার্শার সেতাই গ্রামের আনোয়ারের ইটভাটার চিমনির পাশে গোলাঘরের মধ্যে হতে মোঃ আরমান আলী কে আটক করেন। এ সময় ঘটনা স্থল হতে একজন আসামী কৌশলে পালিয়ে যায়। আটক আসামীর কাছ থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১ টি পুরাতন OPPO A55 স্মার্ট মোবাইল এবং পলাতক আসামীর ফেলে যাওয়া ১ টি পুরাতন NOKIA বাটন মোবাইল উদ্ধার করেন। পলাতক আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!