শার্শা থানায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা
সমাজের নিউজ ডেক্সঃ শারদীয় দুর্গাপূজা ২০২৬ ঘিরে যশোরের শার্শায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। উপজেলায় এবার ২৪টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে দূর্গাপুজা অনুষ্ঠিত সবে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। সোমবার (৫ অক্টোবর) শার্শা থানায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আরিফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শার্শা থানা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বৈদ্য নাথ দাস, সাধারণ সম্পাদক নীল কুমার সিংহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী জয়দেব কুমার সিংহ, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, পূজা উদযাপন কল্যাণ ফান্ডের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক শম্ভু পাল। এসময় ২৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অনেকে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন, সচল সিসি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!