শার্শা উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ঢাকায় আটক
সমাজের কাগজ ডেক্সঃ শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ঢাকা আটক হয়েছেন। ১৯ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে ঢাকা হাতির ঝিল এলাকা থেকে পুলিশ তাকে আটক করেছে।
শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, শার্শা সদর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও শার্শা উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে বাড়ির বাহিরে রয়েছেন। ঢাকা সহ বিভিন্ন জায়গায় তিনি আত্মগোপনে ছিলেন। ১৯ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে ঢাকা হাতির ঝিল এলাকা থেকে পুলিশ তাকে আটক করেছে। আওয়ামীলীগ সরকার পতনের পর তার নামে ৫টি মামলা হয়েছে। পুলিশ আজ তাকে ঢাকায় আদালতে সোপর্দ করেছে বলে জানা গেছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!