সমাজের নিউজ

শার্শায় কৃষকের ৩০০ টি ফলন্ত পেপে গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় এক কৃষকের ৩০০ টি ফলন্ত পেপে গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা। শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের সুলসার গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় ক্ষতিগ্রস্থ্য কৃষক স্থানীয় বিচারকদের কাছে বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে।

শার্শায় কৃষকের ৩০০ টি ফলন্ত পেপে গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা
শার্শায় ৩০০ টি পেপে গাছ কেটে দিয়েছে দূবৃত্তরা
জানা যায়, উত্তর শার্শার সুলসার গ্রামের কৃষক অতিরিক্ত লাভের আশায় এবছর ১৮ কাটা জমিতে পেপে চাষ করেছিল। জমিতে যে সকল গাছে বেশি বেশি পেপে ধরেছে দূবৃত্তরা সেই গাছগুলোই রাতের আধারে কেটে দিয়েছে। এঘটনায় কৃষক অনেক ক্ষতিগ্রস্থ্য হয়েছে। এলাকার মানুষ এঘটনা দেখতে আসছে। কৃষক ইমন হোসেন বলেন, আমার ১৮ কাটা জমিতে পেপে চাষ করেছি। গাছগুলো বড় হয়ে পেপে ধরেছে। কে বা কারা গতরাতে আমার জমিতে এসে যে গাছগুলোয় বেশি পেপে হচ্ছে সেই গাছগুলো কেপে দিয়েছে। আমি এখনও সনাক্ত করতে পারেনি কে বা কারা কেটেছে। এঘটনায় সে প্রায় ১০ লাখ টাকা ক্ষতিগ্রস্থ্য হয়েছে বলে দাবি করছে। স্থানীয় মাথবর ও বিচারকদের কাছে বিচার দিয়েছি কিন্তু কেউ বিচার করছে না।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!