Samajer News

শার্শায় কাভাডভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছে ধাক্কা হেলফার নিহত

শার্শায় কাভাডভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছে ধাক্কা হেলফার নিহত
সমাজের নিউজ ডেক্স : শার্শায় মুরগীর বাচ্চা বহনকারী কাভাডভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত হয়েছে। চালক আহত । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে নাভারন-সাতক্ষীরা মহা সড়কের খাজুরা নামক স্থানে। নিহত হেলফার আরিফুল ইসলাম (২১) বগুড়া জেলার শেরপুর পৌর সভার নোয়াপড়া শ্রীরামপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। আহত চালক বাবু মিয়া (২৭) বগুড়া জেলার ধুনট উপজেলার জোরশিমুল গ্রামের মজনু সরকারের ছেলে। আহত চালক রানা হোসেন বগুড়া জেলার দুনট উপজেলার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গরবার ভোর সাড়ে ৬ টার সময় সাতক্ষীরা থেকে নাভারন মুখি মুরগীর বাচ্চা বহনকারী একটি কভারভ্যান খাজুরা মসজিদের সামনে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের একটি গাছে ধাক্কা দেয়। এ সময স্থানিয়রা কভারভ্যানের হেলফার ও চালককে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলফার আরিফুল ইসলাম কে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে জানতে চাইলে নাভারন হাইওয়ে থানার এস আই আনিছুর রহমান আনিছ জানান, সকাল সাড়ে ৬টার পরে খবর পেয়ে তিনি ঘটনা স্থলে যান। সেখানে রাস্তা ক্লিয়ার করেন ও কভারভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসেন। তিনি বলেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহত গাড়ির হেলফার আরিফুল ইসলামের মরদেহ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!