সমাজের নিউজ

শার্শায় ককটেল উদ্ধার

সমাজের নিউজ ডেক্সঃ যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের একটি গোয়াল ঘর থেকে ৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে একটি বসতবাড়ির গোয়ালঘর থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

শার্শায় ককটেল উদ্ধার
শার্শায় ককটেল উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে খামারপাড়া গ্রামের মোঃ ইউনুস আলীর (৬০) বসতবাড়ির দক্ষিণ পাশে অবস্থিত অর্ধপাকা গোয়ালঘরের ভেতরে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে ৩টি ককটেল দেখতে পায় বাড়ির লোকজন। সকালে গোয়ালঘর থেকে গরু বের করার সময় গোয়ালঘরের ভেতরে এসব ককটেল সদৃশ বস্তু দেখতে পান।পরে বিষয়টি জানাজানি হলে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে গোয়ালঘরের ভেতর থেকে সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা ৩টি ককটেল উদ্ধার করেন। উদ্ধার হওয়া ককটেল লাল কসটেপ দিয়ে মোড়ানো এবং প্রতিটির দৈর্ঘ্য আনুমানিক ৫ ইঞ্চি। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাড়ির লোকজন গোয়ালঘরে গরু রাখেন। পরদিন রোববার ভোর ৬টার দিকে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া ককটেল স্বদৃশ্য বন্তুু উদ্ধার করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!