শার্শায় আওয়ামীলীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ
সমাজের নিউজ ডেক্সঃ শার্শায় পৃথক পৃথক অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, শার্শার বাগাডাঙ্গা গ্রামের মৃত দাউদ আলী মন্ডলের ছেলে আমিনুর রহমান (৪১) এবং গোপীনাথপুর গ্রামের আব্দুল জলিল সরকারের ছেলে মহিন ইসলাম (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই আশীষ সরকারের নের্তৃত্বে বুধবার বিকালে বাগাডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে আমিনুর রহমানকে গেফতার করেন। একই দিন রাতে গোপীনাথপুর গ্রামের একটি দোকানের সামনে থেকে মহিন ইসলামকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত দু‘জন শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০২ মামলার সন্দেহভাজন আসামি। আমিনুর রহমান বাগআঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মহিন ইসলাম ডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত দু‘জনকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!