সমাজের নিউজ

শার্শার মাদক ব্যবসায়ী খাদিজা ঢাকায় আটক

সমাজের নিউজ ডেক্স : শার্শার রাড়িপুকুর গ্রামের মাদক ব্যবসায়ী খাদিজা কে ঢাকা ডিবি (উত্তর) আটক করেছে। এ সময় তার কাছ থেকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

শার্শার মাদক ব্যবসায়ী খাদিজা ঢাকায় আটক
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন এর নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ৫ অক্টোবর দুপুরে সাভার মডেল থানাধীন জামসিং এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোছাঃ খাদিজা (৩৮) আটক করেন। সে যশোর জেলার শার্শা উপজেলার, রাড়ি পুকুর গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী। তার পিতার নাম খলিল সরদার। সাভার মডেল থানার উত্তর জামসিং গ্রামের মামুনের বাড়ি থেকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। (যাহার ওজন ২০ গ্রাম, মূল্য অনুমান ৬০,০০০। খাদিজার বিরুদ্ধে পূর্বের ১ টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!