শার্শার গোগায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সমাজের নিউজ ডেক্স: শার্শায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় হযরত আলী (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গোগা ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পাঁচভূলাট মাঝেরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করেন। তিনি ওই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।
মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে। এর এফআইআর নম্বর ২৩ এবং জিআর নম্বর ৩০২।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, আটক হযরত আলীকে বুধবার পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে। থানা এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!