সমাজের নিউজ

শার্শার উলাশীর সাবেক ইউপি সদস্য কদর আলীর ইন্তেকাল করেছেন

সমাজের নিউজ ডেক্সঃ যশোরের শার্শা উপজেলা বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য কদর আলী আর নেই। তিনি বৃহস্পতিবার বেলা ২ টার সময় সম্বন্ধকাঠি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

শার্শার উলাশীর সাবেক ইউপি সদস্য কদর আলীর ইন্তেকাল করেছেন
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় সাধারন নেতা কর্মিদের মাঝে শোকের ছায়া নেমে আশে। মৃত্যুকালে মরহুমের বয়ষ হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম কদর আলী শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ছিলেন। কদর আলী সম্বন্ধকাঠি গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য কদর আলী বেশ কিছু দিন ধরে পাকস্থলিতে মরন ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর বেলা ২ টার সময় তিনি ইন্তেকাল করেন। এ দিন রাত ১০ টার সময় জানাজা শেষে সম্বন্ধকাঠি দক্ষিনপাড়া কবর স্থানে তাকে দাফন করা হবে। মরহুমের নামাজে জানাজায় স্থানিয় ও উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মি অংশ গ্রহন করেন।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!