শার্শাই পূজা উদযাপন পরিষদের সাথে বি এন পির মত বিনিময় সভা
সমাজের নিউজ ডেক্স : শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকালে শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। অনুষ্ঠান টি পরিচালনা করেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস বিশ্বাস, ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ শরিফুজ্জামান পরাগ, পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বৈদ্যনাথ কুমার দাস ও সাধারণ সম্পাদক নীল কমল সিংহ। সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। সভায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর এলাকার ৩২টি পূজামণ্ডপে ৫০০০ টাকা করে অনুদান দেওয়া হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!