শার্শাই ইয়াবাসহ মা ছেলে আটক
সমাজের নিউজ ডেক্স : শার্শায় মাদকদ্রব্য সহ মা ছেলে একসাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আটক হয়েছে।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৭ সেপ্টেম্বর শার্শা থানার বেলতলা টু পশ্চিমকোটা সড়কে ওসমান সরদারের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ও ছেলেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শার্শা উপজেলার দক্ষিন বুরুজবাগান গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী মোছাঃ হালিমা খাতুন ওরফে রিনা (৪৭) এবং তাদের ছেলে সাকিব হোসেন রানা (২৫)। অভিযানকালে তাদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!