যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকা মূল্যের চিকিৎসা সামগ্রী বিতরণ
যশোর প্রতিনিধিঃ আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার উদ্যোগে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব চিকিৎসাসামগ্রী বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
শুক্রবার সকালে সার্কিট হাউস যশোরে আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসাসেবায় সহায়তার লক্ষ্যে এসব চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে চিকিৎসাসামগ্রী সঠিকভাবে ও সম্পূর্ণ বিনামূল্যে পৌছে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
বিশেষভাবে গুরুত্বারোপ করে তিনি বলেন, বিতরণ করা সামগ্রী যেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা যথাযথভাবে পান এবং এসব সামগ্রী রোগীদের মাঝে বিনামূল্যে সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হয়।
চিকিৎসাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন মাসুদ রানা, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হুসাইন শাফায়াত, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহসান কবির বাপ্পি, হাবিবা সিদ্দিকা ফোয়ারা, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ সাবেরুল হক সাবু প্রমুখ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!