সমাজের নিউজ

যশোরের অভয়নগরে ট্রেনে কেটে অজ্ঞত নারীর মৃত্যু

নওয়াপাড়া (যশোর) সংবাদদাতা যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারী (৫০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ডি এন টেক্সটাইল রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে ওই নারীর দেহ কয়েক খন্ডে ভাগ হয়ে যায়।

যশোরের অভয়নগরে ট্রেনে কেটে অজ্ঞত নারীর মৃত্যু
প্রত্যক্ষদর্শীর কয়েকজন জানায়, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে অজ্ঞাতপরিচয় এক নারী রেললাইনের ওপর বসে ছিলেন। সকাল ৭:৫১ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। ডিএন টেক্সটাইল রেলগেটে কর্মরত গেটম্যান পরশ ইসলাম জানান, আনুমানিক ৫০ বছরের এক নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। তার মরদেহ রেললাইনের পাশে রয়েছে। তার দেহ ৭/৮ খন্ডে ভাগ হয়ে নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ব্যাপারে নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারী মারা গেছেন। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। খুলনাঞ্চলীয় রেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার শরীর খন্ড বিখন্ড হয়ে গেছে। নাড়ি ভুড়ি বেরিয়ে চেনার উপায় নেই। সকাল সাড়ে দশটার দিকে তার মরদেহ উদ্ধার করে নাম-পরিচয় সনাক্তে ফিঙ্গার স্ট্রিফ নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর সদর হসপিটালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুন

লগইন / নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!